চুরির অভিযোগে রাইস মিলে ডেকে মা*রধ*র, ৭ দিন পর শংকর মণ্ডলের মৃ*ত্যু ~ ১৫.৮.২০২৬

 
চুরির অভিযোগে রাইস মিলে ডেকে মা*রধ*র, ৭ দিন পর শংকর মণ্ডলের মৃ*ত্যু
 
ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর মা*রধ*রের ঘটনায় সাত দিন পর শংকর মণ্ডল (৩০) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, গত ৮ আগস্ট স্থানীয় একটি রাইস মিলে তাকে মা*রধ*র করা হয়। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়।
নি*হত শংকর মণ্ডল ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বদন চন্দ্র মণ্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট স্থানীয় ওয়াজেদ হাজীর রাইস মিলের মোটরের একটি যন্ত্রাংশ চুরি হয়। চুরির সঙ্গে শংকর জড়িত—এমন সন্দেহে তাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এ সময় তার বাবা বদন চন্দ্র মণ্ডল ও স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমানও তার সঙ্গে যান।
পরিবারের দাবি, রাইস মিলে যাওয়ার পর শংকরের বাবা ও জিয়াউর রহমানকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর মিলের ভেতরে শংকরকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাকে ছেড়ে দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় তিনি বাড়ি ফেরেন। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি বলে স্বজনদের দাবি। এরপর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন শংকর। সাত দিন পর আজ শনিবার সকালে তার মৃ*ত্যু হয়।
শংকরের বাবা বদন চন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, “আমার ছেলে আমার সঙ্গে কাজ করে। চুরির অভিযোগে তাকে ডেকে নেওয়া হয়েছিল। আমি ও আরেকজন সঙ্গে গিয়েছিলাম। পরে আমাদের বাইরে পাঠিয়ে দিয়ে ভেতরে তাকে মারধর করা হয়। রাতে তাকে ছেড়ে দেয়। হাসপাতালে নেওয়ার পর ঢাকায় নিতে বলেছিল। কিন্তু আমাদের টাকা ছিল না। আজ আমার ছেলে মা*রা গেল।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন