দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের মাধবগাঁও গ্রামে হরকুমার রায়ের পুঞ্জীভূত খড়ে অ*গ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কে বা কারা এই আ*গুন লাগিয়ে দেয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বিঘা জমির খড় একত্র করে রাখা ছিল। আ*গুনে এর প্রায় এক-তৃতীয়াংশ পুড়ে যায়। পরে এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আ*গুন নিয়ন্ত্রণে আসে এবং বাকি খড় রক্ষা পায়।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন